
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুর জেলার পীরগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা গ্রহন করেন শতাধীক রোগী । শুক্রবার দুপুরের পুর্বে উপজেলার কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্ভোধন করেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ।
দিন ব্যাপী এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, রংপুর মেডিকেল করেজের সাবেক অধ্যক্ষ এবং হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন। তিনি ব্যক্তিগত ভাবে রোগীদের চেকআপ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সরবরাহ করেন। এ উ™ো¢ধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ সহ উপজেলা বিএনপি’র নের্তৃবৃন্দ ।
ফ্রি চিকিৎসা সেবা গ্রহনের সুযোগ পেয়ে রোগীরা মানবিক এ উদ্যোগের জন্য বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ উদ্যেগ অব্যহত থাকলে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা ক্ষেত্রে বেশ উপকৃত হবে ।
বিএনপি নেতৃবৃন্দও ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যা¤প অব্যাহত থাকবে বলে অভিমত ব্যাক্ত করেন ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান