
গকুল রাজবংশী মির্জাপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাংগাইল মির্জাপুরে তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর গ্রামের বংশীপাড়া (মৃত)আব্দুল কাদের মিয়ার কন্যা মাহি আক্তার গতকাল ২৭ শে আগষ্ট বিকালে ৩টার দিকে স্কুল শেষে প্রতিদিনের মত বান্ধবীর সাথে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে মৃত্যুবরণ করে মেয়েটির মা এবং এলাকাবাসি সহ সকলে অনেক খুজে মৃত মেয়েটিকে পানি থেকে তুলে আনে মেয়েটি মৃত থাকায় মেয়ের মা গভীর ভাবে কন্নায় ভেঙে পরে একদিকে স্বামী হাড়ানোর বেদনা আবার মেয়ে হাড়ানোর যন্তনা। মেয়েটি ছিলো ছিট-মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তার বয়স ৮ বছর।
মৃত মেয়েটির মা বিথী আক্তার স্বামী কে হারানোর পর এবার মেয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
মেয়েটির পিতা (মৃত)আব্দুল কাদের মিয়া গত কয়েক মাস আগে হৃদরোগ জনিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর ছোট মেয়ের মৃত্যু তে পরিবার সহ এলাকাবাসি সকলে দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসি আরও বলেছেন পরিবার টি খুব অসহায় উপার্জন কারি বলতে মেয়ের মা অন্যর বাড়িতে কাজ করেন,হতদরিদ্র্য পরিবারে মেয়ের মৃত্যুর পর আবার ও যেন এক শোকের ছায়া নেমে এসেছে। (মৃত)মাহি আক্তার কে এলাকাবাসির সহযোগিতায় পানি থেকে তুলে এনে ঐ দিন বাদ এশার নামাজের পর জানাজার নামাজ শেষে
স্থানীয় এলাকাবাসির সহযোগিতায় পরবর্তীতে(মৃত)মাহি আক্তার কে কবর দেয়া হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।