প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
জীবননগর সন্তোষপুরে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

মো:তারিকুর রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুরে পরিবেশ গত কৃষিকাজ সম্প্রসারণের লক্ষ্যে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতায় বুধবার(২৭ আগস্ট) বিকাল ৪ টার সময় সন্তোষপুর তেল পাম্পের সামনে ভাইভাই কৃষি প্রজেক্টে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিনাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, জীবননগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী,ভাই ভাই কৃষি প্রজেক্টের সত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের স্মার্ট প্রজেক্টের ম্যানেজার সরোয়ার হোসেন, মাঠ সমন্বয়কারী শাখাওয়াত হোসেন সহ অনেকে।
মাঠ দিবসে বক্তারা বলেন,কৃষিতে পরিবেশগত সম্প্রসারণর করতে হলে কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অধিক ব্যবহার কমিয়ে বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে।
পৃথিবীতে চায়নার পরে ২য় দেশ হিসেবে বাংলাদেশের কৃষিজমিতে অধিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। ফসলের জমিতে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে আমাদের কৃষি জমি গুলো প্যারালাইজড হয়ে যেতে পারে।
অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তারা ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
One attachment • Scanned by Gmail
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.