
এইচ এম রুহুল কাদের, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই (নিঃ) আবুল খায়ের ও এসআই (নিঃ) মোঃ সোহরাব সাকিব সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা যায়, চকরিয়া থানার মামলা নং-২৩, জিআর নং-৩৯৫, তারিখ ১১ আগস্ট ২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্তকালে এ অভিযান পরিচালিত হয়। এ সময় চুরি মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম কাইয়ুম (২৪), পিতা- মোঃ আইয়ুব মিস্ত্রি, মাতা- রওশন আরা বেগম, সাং কাহারিয়াঘোনা, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা ও মোহাম্মদ রুবেল (৩২), পিতা- সাহাব উদ্দিন, মাতা- কালু বিবি, সাং দক্ষিণ লক্ষ্যার চর, বেয়ারা পাড়া, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা – এই দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে চোরাইকৃত এসির বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা