
আমিনুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি সাংবাদিক বাবুল রানা আর আমাদের মাঝে নেই।
২৬ আগস্ট বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিযা বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
গত ২৫ আগস্ট রাতে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিন মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক