প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ ও র্যালি

শাহজাহান সিরাজ :
নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ নারী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. ফরিদা ইয়াসমিন নাচি, লেখক ও সংগঠক নাসরিন সুলতানা রেখা, প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম, বিপ্লবী ছাত্র আন্দোলনের সংগঠক রুদ্রনীল প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৯৫ সালের ২৪ আগষ্ট দিনাজপুরের কিশোরী মেয়ে ইয়াসমিন ঢাকা থেকে নাইট কোচে এসে ভোররাতে দশমাইল নামক স্থানে নামে। সেখান থেকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে কতিপয় পুলিশ সদস্য তাকে পুলিশভ্যানে তুলে নেয়। ভ্যানে তুলে নিয়ে ইয়াসমিনকে কয়েকজন মিলে ধর্ষণ করে এবং গলাটিপে হত্যা করে লাশ রাস্তায় ফেলে চলে যায়। প্রতিবাদে গর্জে উঠে দিনাজপুরসহ সারাদেশের বিবেকবান মানুষ। প্রতিবাদ-প্রতিরোধ আন্দোলনে নির্বিচারে গুলি চালায় পুলিশ-বিডিয়ার এবং হত্যা করে ৭জন মানুষকে। আন্দোলনের চাপে মামলা হয় এবং বিচারে অপরাধীদের ফাঁসি হয়। ৩০ বছর অতিবাহিত হয়েছে, কিন্তু নারী নির্যাতন বন্ধ হয়নি। ২৪এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেও কোন সুবিধা পায়নি। নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা পুঁজিবাদী অর্থনীতি এবং তার ঘনিষ্ঠ সহযোগী মৌলবাদী-সাপ্রদায়িক শক্তির আস্ফালন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নেতৃবৃন্দ নারী নির্যাতন বিরোধী আন্দোলনের সাথে সাথে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং মৌলবাদ-সা¤প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য দেশের নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের প্রতি আহবান জানান।
ছবি সংযুক্ত
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.