
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার সন্নিকটে দুবলহাটি ইউপির কালিপুর গ্রাম যে গ্রামটি বর্তমান সদর পৌরসভার অতি নিকটে কিন্তু দূরভাগ্য হলেও এটাই সত্য যে, এখানে পৌরসুবিধা তো দূরের কথা একটি ইউপির, জন সাধারণের যে সকল মৌলিক অধিকার রয়েছে সেগুলো থেকেও প্রায়ই বঞ্চিত লাঞ্ছিত ও অবহেলিত কালিপুর গ্রাঁমের। এই সার্বজনীন কবরস্থান টি উন্মুক্ত বিধায় ব্যক্তিগতভাবে কেউ এটার গুরুত্ব বহন করে না,তাই বলে এটি অবহেলিত থাকবে এটা তো হতে পারে না। সরকারি অনেক প্রকল্প রয়েছে, এই সমস্ত কবর ও পিরপালির উন্নয়নে দুবলহাটিতে বর্তমান প্রশাসক নিয়োগ হয়েছে, নির্বাচিত চেয়ারম্যান বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারণে মামলা খেয়েছে সে এখন পালিয়ে বেড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দা বাবর আলী বলেন, আমরা গ্রামের গরিব দুখি মানুষ ব্যাক্তিগত ভাবে আমাদের কবরস্থান নেই। এই গ্রামের সিংহ ভাগ মানুষ এই কবরচাড়াতেই কেউ মারা গেলে কবরস্থ করা হয় কিন্তু দুঃখ জনক হলেও সত্য এই গ্রামে তেমন কোন উন্নয়ন নেই একটি মাএ গোরস্তান সেটিও ডুবে গেছে এই মূহর্তে কেউ মারা গেলে বাণের পানিতে ভেসে দেওয়া ছারা উপায় নেই এটা থেকে আমরা পরিএাণ চাই একটু মাটি কেটে উচু করে দিলে আর ডুবে যাবে না বর্ষা মৌসুমে ও কবর দেওয়া যেত।
বর্তমান প্রশাসক বলেন, যেহেতু এটি একটি জন গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা কেউ এড়িয়ে যেতে পারি না।
দেখি এটি পিআইও সাহেবের সাথে কথা বলে একটা বরাদ্দের ব্যাবস্থা শ্রীঘ্রয় করার চেষ্টা করবো।
সদর পিআইও মাহবুবুর রহমান বলেন? নতুন বছরের বরাদ্দ আমরা এখনো পাইনি বরাদ্দ আসুক ইউএনও স্যারের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কারের চেষ্টা করব।
সদর ইউএনও ইবনুল আবেদিন বলেন, আপনার মাধ্যমে বিষয়টি অবগত হলাম কতৃপক্ষ কে একটি দরখাস্ত দিতে বলেন বিষয়টি গুরুত্বের সাথে দ্রুত সংস্কারের চেষ্টা করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক