
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
চকরিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলামের বিরুদ্ধে পালাতক আওয়ামী লীগ নেতা ও বহিস্কৃত চেয়ারম্যান মনজুরুল কাদেরের সাথে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৭ জুলাই সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের সদ্য বহিস্কৃত সাবেক চেয়ারম্যান মনজুর কাদের ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে লামা কুটুম বাড়ি রেস্তোরাঁয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে রাজনৈতিক বৈঠকে অংশ নেওয়া প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
তবে মেরিন ফিশারিজ কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলাম এ অভিযোগের বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন