
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:-প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা.) ও মা আয়েশা (রা.)কে কটুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে রাণীশংকৈল উপজেলা পরিষদের মুল ফটকে সামনে প্রতিবাদ সমাবেশে জেলা হেফাজতের আহবানে রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের শাহী আমীর মাওলানা এমদাদুল হক , সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শামসুদ্দিন,পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সম্পাদক মাওলানা নুরুজ্জামান, রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান,সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।
প্রতিবাদ সভায় জেলা শাখার শাহী আমীর এমদাদুল হক বলেন, কটুক্তিকারী ঠাকুরগাঁওয়ের দিপু রায়, হিরা রায় ও মনি রায়কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে পুরো ঠাকুরগাঁও জেলাকে অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান