প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
শাহজাহানপুরে ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য আবু তালেব গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামে বিশেষ অভিযানে আবু তালেব (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন যুবলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
আবু তালেবের পিতার নাম ইউনুস আলী। তার স্থায়ী ঠিকানা—গয়নাকুড়ি, খরনা ইউনিয়ন, শাহজাহানপুর, বগুড়া।
পুলিশ জানায়, তিনি গড়াম এলাকার বাদশা মিয়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ফোরকান হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.