
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পানামা পোর্টের ভিতরে পণ্যবাহী ট্রাক ব্লিচিং পাউডারে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রেনে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
রবিবার (২৪ আগস্ট)বিকাল আনুমানিক ৩ টার সময় হিলি পানামাপোর্টের ভিতর বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার গুডাউন থেকে লোড করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
হাকিমপুর ফায়ার সার্ভিস ভারপাপ্ত অফিসার ইনচার্জ আবুল কাশেম বলেন, আমরা খবর পাই যে, পানামাপোর্টের ভিতরে আনুমানিক ৩ টার সময় পণ্যবাহী ট্রাক ব্লিচিং পাউডারে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান