প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ
বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে অবরোধ ও হরতাল পালিত হয়েছে…

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে । রবিবার (২৪ আগষ্ট) সকাল থেকেই এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে ঘিরে মোরেলগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকে। হরতালের সমর্থনে সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা মিছিল বের করেন এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় মোরেলগঞ্জ পানগুছি নদীর উত্তরপারের ৮টি ইউনিয়ন ও কচুয়া উপজেলা সাইনবোর্ড বাজার,মোরেলগঞ্জ উপজেলার বলই বুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের নেতাকর্মীরা ছোলমবাড়িয়া বাসস্টান্ড ও মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণপারের ৬টি ইউনিয়ন এবং পৌরসভার নেতাকর্মীরা মোরেলগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করেন। এ সময় দোকানপাট আংশিক খোলা থাকলেও যান চলাচল একেবারেই বন্ধ ছিল।
সর্বদলীয় কমিটির নেতারা বলেন, “বাগেরহাট জেলার ৪টি আসন পুনর্বহাল না হওয়ায় এলাকার জনগণের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। অবিলম্বে সংসদীয় আসন পূর্ণবহাল করতে হবে।” অবরোধ-হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কর্মসূচির কারণে সকাল থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নেয় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.