
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামের এক যুবক নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার নেকমরদ-করনাইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নে ভানোর গ্রামের সলেমান আলী ছেলে। আহতরা হলেন, মুক্তারুল ইসলাম (৩৫),শিশু বাচ্চাসহ সুলতানা (২৮),সঞ্জয় রায় (২৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু বাচ্চাসহ একটি মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গি উপজেলার উদ্দেশ্য যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী সঞ্জয় রায় এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সকলে ছিটকে পড়ে যায়।
পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এবং সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মুহা.আরশেদুল হক বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২