হোম » সারাদেশ » মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়ক নলকা ব্রিজ এলাকায় সিরাজগঞ্জ জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়নের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। রবিবার (২৪ আগষ্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা পিক-আপ ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য সিরাজগঞ্জ জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, গত ১৮ আগষ্ট সিরাজগঞ্জ জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৯৩৩ এর ব্যানারে কিছু শ্রমিক কর্তৃক ঢাকা-বগুড়া মহাসড়ক নলকা ব্রিজ এলাকা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। আমাদের সিরাজগঞ্জ জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়নের কিছু শ্রমিকরা ভুল বসত এই ঘটনাটি ঘটিয়েছে। সেই সাথে এই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এছাড়াও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছিলো। সেই জনসাধারণের নিকট আমরা আন্তরিকভাবে দুঃখিত।

সংবাদ সম্মেলনে মানিক আহমেদ আরো বলেন, আমরা সিরাজগঞ্জ জেলা পিক-আপ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা এই ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্টেদেরকে উদ্যেশে করে যে সকল বক্তব্য দেওয়া হয়েছে তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো. শামসুল আলম, সদস্য আবু তাহের, আলম সেখ, আব্দুল হাকিম, আব্দুস ছালাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সেরাজুল ইসলাম সেরু। এসময় সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!