
রংপুর ব্যুরো
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন,জুলাই বিপ্লব ছিল মানসিকতার পরিবর্তনের বিপ্লব। কিন্ত আমাদের মাঝে সেই পরিবর্তন আমরা আনতে পারিনি। এত প্রান গেল এত মানুষ পঙ্গুত্ব বরন করল তবুও আমরা নিজেদের স্বার্থের উর্দ্ধে উঠতে পারলামনা।আমার আপনার পরিবর্তন না হলে দেশে কি পরিবর্তন আনা সম্ভব।
গতকাল (২৩ আ্গষ্ট) শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিক দের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।সাংবাদিকদের ুবিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন,রংপুরে কিডনি ও ক্যান্সার চিকিৎসার জন্য ৫৬০ শয্যার হাসপাতাল নির্মানের বাজেট পাশ করা হয়েছে।খুব শিঘ্রই এই হাসপাতাল নির্মানের কাজ শুরু হবে।আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার তা নির্মান করবে।
চীনের হাসপাতাল নির্মান বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি জায়গা দেখার পর চীনের এ্যম্বাসেডর আসবেন। তারপর সিদ্ধান্ত নেয়া হবে এটা কোথায় হবে।রংপুরে মা ও শিশু হাসপাতাল বন্ধ থাকা বিষয়ে তিনি বলেন,প্রয়োজনীয় জনবল অভাবে হাসপাতালটি চালু করা সম্ভব হয়নাই।ফিরে গিয়ে যতদ্রুত সম্ভব এই হাসপাতাল চালুর উদ্দ্যোগ নেয়া হবে।
এসময় তার সাথে ছিলেন,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক,ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান,রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।