
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র সদস্য নবায়ন ও নুতন সদস্য সংগ্রহ কার্য্যক্রম অব্যহত রয়েছে । এর অংশ হিসেবে শুক্রবার উপজেলার মিঠিপুর ইউনিয়নে অনুরুপ সদস্য নবায়ন কার্য্যক্রমের উদ্ভোধন করা হয়েছে ।
এ উপলক্ষে এ দিন সন্ধার পুর্বে মন্ডলের বাজারে এক অনুষ্ঠানে সদস্য নবায়ন কার্য্যক্রমের উদ্ভোধন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ ।এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন,আতাউর রহমান বিটু সহ বিএনপি’র সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নের্তৃবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ শোষনহীন, দুর্ণিতী ও বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায় । আর এমন বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নেঈ । তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে বিএনপিকে জনগনের পাশে থাকতে হবে । সে সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত দলীয় নেতা কর্মিদের মাঠে থাকতে হবে ।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন