
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে মো. আব্দুল মান্নান (৫৮) নামে এক আলু ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম বেলতলী পাড়ার ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে। সকাল থেকে বৃষ্টির মধ্যে তিনি গাভির জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রতিবেশীরা জানান, মান্নান ছিলেন একজন সজ্জন, পরিশ্রমী ও দানশীল মানুষ। কৃষি ও ব্যবসার পাশাপাশি পরিবারকেও তিনি নিষ্ঠার সঙ্গে দেখাশোনা করতেন।
তার ছেলে রবিউল ইসলাম বলেন, “আমার বাবা প্রতিদিন হিমাগারে যাওয়ার আগে গাভির জন্য ঘাস কাটতে যেতেন। আজ সেই কাজ করতে গিয়েই বজ্রপাতে মারা গেলেন। আমরা বাবাকে হারালাম। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।”
কালাই থানার ওসি মো. জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ