
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্বামীর নিষেধাজ্ঞা ও মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে বৃষ্টি (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার গাড়ফা গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হলেও নিহতের পরিবারের অভিযোগ—এটি আত্মহত্যা নয়, বরং নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।
নিহত বৃষ্টি গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুর গ্রামের জাকির শেখের মেয়ে। তার স্বামী সাজ্জাদুল ইসলাম শেখ (২৭) একই উপজেলার চরগোবরা গ্রামের মজিবর শেখের ছেলে। দাম্পত্য জীবনে তাদের সাড়ে তিন মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। কিন্তু সাজ্জাদুলের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় তারা মোল্লাহাটে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সাজ্জাদুল পেশায় দিনমজুর।
পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা