প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
বগুড়ায় শজিমেক হাসপাতালে উপ-পরিচালক নিয়োগের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ

রায়হানুল ইসলাম, বগুড়া: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নতুন উপ-পরিচালক হিসেবে ডা. আকুল উদ্দিনের পদায়নের সরকারি আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (২০ আগস্ট) “বৈষম্য বিরোধী ছাত্রের নেতৃত্বে বগুড়ার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী” ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসিনের নিকট স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডা. আকুল উদ্দিন নাকি অতীতে সৈরাচারের সহযোগী ছিলেন, যা তাকে এই গুরুত্বপূর্ণ পদে অনুপযুক্ত করে তোলে। তারা এ নিয়োগ বাতিলের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে হাসপাতালের পরিবেশ নষ্ট হবে। এ সময় তারা অবিলম্বে পদায়ন বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.