হোম » সারাদেশ » জামালপুরে নবম গ্রেডের দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

জামালপুরে নবম গ্রেডের দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

রবিউল হাসান লায়ন, জামালপুর
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্টিপদ ৯ম গ্রেড ধরে চার স্তরীয় একাডেমি পদসোপানের এক দফা এক দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার বিকালে শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুল হক, সহকারী শিক্ষক হিশাম আল মাহান্নাভ, মামুনুর রশিদ, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এন্টিপদ ৯ম গ্রেড আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। ১৯৭৩ সালে ১ম পে স্কেলে ৬ষ্ঠ গ্রেড ও ২য় শ্রেনী গ্রেড দশ এর মধ্যে ৫ টি পদ সৃষ্টি করা হয়। ১৯৯৭ সালে ৫ম পে স্কেলের পূর্বে উক্ত ৫ টি পদের মধ্যে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটি বাদে বাকি ৪ টি পদকে সমসাময়িক সময়ে ১ম শ্রেনীর গেজেটেড মর্যাদা প্রদান করা হয় পক্ষান্তরে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেনীর নন গেজেটেড মার্যাদা পায়।
তারা আরও বলেন, সারাদেশের সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকরা বৈষম্যের শিকার। এই বৈষম্য নিরসনে সর্বোপরি সরকারি মাধ্যমিক শিক্ষাকে মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিকল্প নেই। এসময় তারা সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটি গেজেটেড মর্যাদা অর্থাৎ এন্টিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!