প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
হাতীবান্ধায় নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছোট সতিনদীতে ভাসছে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ। ২০ আগস্ট সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ি সতিনদীতে লাশটি ভেসে উঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামবাড়ি সতি নদীর তীরে কাজ করতে গিয়ে স্থানীয়রা এ লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। নিহতের পড়নে শুধুই একটি জিন্স প্যান্ট। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্রোতহীন এ সতীনদীতে লাশ ফেলে পালিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.