প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৫:৩৮ পি.এম
কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার( ২০ আগস্ট) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালির মধ্য দিয়ে সোনালী ব্যাংক চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহিদুর রহমান ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাকিব তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম। সমাবেশে ৫টি ইউনিয়ন থেকে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শত শত নেতা-কর্মীরা মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন।
সভা শেষে কাউখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স অঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.