
মোহাম্মদ আসাদুজ্জামানঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
আজ ২০ আগষ্ট, বুধবার সকাল ১১টায় উপজেলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ইছাপুরা প্রাঙ্গণে শেষ হয়।
শোভাযাত্রার প্রধান অতিথি আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ ও বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ জাহিদুর রহমান নেতৃত্বে অংশগ্রহণকারী নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন করেন।
শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন