
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলী থেকে আওয়ামী লীগের দুটি অঙ্গসংগঠনের দুই সভাপতি-দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গাবতলী উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন - রামেশ্বরপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ডাক্তার (৪৫) ও একই ইউনিয়নের ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত) সভাপতি এনামুল হক (৩০)। তারা পাঁচকাতুলী গ্রামের মৃত শাজাহান মণ্ডলের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বলেন, “তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।