
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার জয়শিং পশ্চিম পাড়া গ্রামে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আরমিনা খাতুন (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমিনা খাতুন ধুনট উপজেলার নিমাগাছি ইউনিয়নের জয়শিং পশ্চিম পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে ছোট্ট আরমিনা নদীতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর নদীতে তাকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু ঘটে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি জানান, “পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ বিষয়ে ধুনট থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন