
মো:রাফাত হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার পাঠানপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন নাজমা খাতুন (৩৩) নামের এক নারী। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত থেকে দেড় বছরের ছেলে রোহানকে কোলে নিয়ে তিনি প্রেমিক রাব্বুলের বাড়িতে অনশনে বসেন।
নাজমা জানান, প্রায় ১২ বছরের সংসার জীবন তার। স্বামীকে বিদেশ পাঠানোর সময় রাব্বুল সহায়তা করেছিলেন। এরপর থেকে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যা প্রায় দুই বছর ধরে চলমান। তার অভিযোগ, রাব্বুল বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ঝিনাইদহ ও কুষ্টিয়াতে নিয়ে গেছেন। এমনকি সম্পর্ক চলাকালে গর্ভধারণ করলে তিনি দুইবার সন্তান নষ্ট করতে বাধ্য হন বলেও অভিযোগ করেন নাজমা।
বর্তমানে প্রবাসী স্বামী ও ১৮ বছরের ছেলেকে ফেলে ছোট্ট সন্তানকে নিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে নৈতিক অবক্ষয়ের উদাহরণ বলছেন, আবার কেউ ঘটনাটিকে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা বলে আখ্যায়িত করছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ