
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু এবং বগুড়া ট্রাফিক ইনচার্জ সালেকুজ্জামান খান।
সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ফটোসাংবাদিক আব্দুস সালাম, এসএম সিরাজ ও অন্যান্য সিনিয়র সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, চ্যানেল আই বগুড়া প্রতিনিধি রউফ জালাল, জাফর আহমেদ মিলন, সাইফুল ইসলাম, আব্দুল লতিফ, মামুনুর রশিদ মামুন, সাবু ইসলাম, ফিরোজ পশারী রানা, আল-আমিন কামরুল হাসান কমল, রায়হান আহমেদ রানা, ফেরদৌসুর রহমান, গোলজার হোসেন মিঠু, রাশেদ রাহমান, বারী মামুন, সানাউল হক শুভ, মির্জা আহসান হাবিব দুলাল, ও শাহাতদ হোসেন প্রমুখ।