
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের শাহবাপুর গ্রামে পানিতে ডুবে রেজওয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ছোট ডোবায় খেলতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায় রেজওয়ান। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে পানির ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহত রেজওয়ান ওই গ্রামের হৃদয়ের পুত্র। হঠাৎ এই মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এলাকাব্যাপীও নেমে এসেছে গভীর শোকের অনুভূতি।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী