প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ অভয়াশ্রম গড়ি তুলি, দেশী মাছে দেশ ভরি-এই স্লোগানকে প্রতিপাদ্য করে ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সেরা মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
সকাল ১০টার দিকে দিবসটি পালনে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সরকারি পুকুরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেই পুকুরে রুই জাতীয় মাছের ৩০ কেজি পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজাহারুল আলম, সহকারি মৎস্য কর্মকর্তারা ছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ, মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জয় বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজাহারুল আলম।
আলোচনা শেষে বছরের সেরা ৪ মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.