প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ
ভৈরবে প্রবাসীর জমি জোর পূর্বক দখলের চেষ্টা ও চাঁদা দাবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে ইতালি প্রবাসী মোমেনা আক্তার নীলির ক্রয়কৃত জমি জোর পূর্বক দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাদাঁ দাবীর অভিযোগ এনে ভূমিদস্যু রফিক, কাউসার, মোজাম্মেল, জাকির গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইতালি প্রবাসী মোমেনা আক্তার নীলি। আজ আজ ১৮ আগস্ট সোমবার দুপুরে কমলপুরে তার ক্রয়কৃত ভূমিতে সংবাদ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে সম্মেলনে তিনি জানান, তার বাবা কমলপুর মৌজার ৩১৬৭ দাগে ১৯৮৬ সালে শামসুল হকের কাছ থেকে সোয়া ২১ শতাংশ এবং ১৯৮৭ সালে একই ব্যক্তির কাছ থেকে ১৬ শতাংশ জমি এবং ২০০৮ সালে তাদের বোন থেকে ৫ শতাংশ জমি ক্রয় করেন।
পরে২০০৮ সালে আমি আমার বাবার কাছ থেকে জমি ক্রয় করি। কিন্তু উক্ত জমিতে আদালতের বৈধ অনুমতি পেয়ে জমির বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজে বাধা ও ৫০ লাখ টাকা চাদাঁ দাবী করে ভূমি দস্যু রফিক, কাউসার, মোজাম্মেল, জাকির গংরা। শুধু তাই নয় ভূমি দস্যুরা ভূয়া ওয়ারিশ সাজিয়ে নানাভাবে হয়রানী ও হুমকি দিচ্ছে এবং সাংবাদিক সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে মানহানি করছে। তাই তিনি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনুস সরকারের কাছে দাবি জানান । তাছাড়া ও সংবাদ সম্মেলনে মোঃ চুন্নু মিয়া, গজারিয়া ইউনিয়নের সাবেক মেম্বার তৌহিদ মিয়া সহ পরিবারের সদস্যরা একই অভিযোগ করে সরকারের কাছে বিচার দাবী করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.