প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ২:৫৬ পি.এম
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধনী আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে "জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫" উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
১৮ আগস্ট সোমবার ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে দেশি মাছের সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা মৎস কর্মকর্তার মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রেজভী,অতিরিক্ত কৃষি কর্মকর্তা
মমতাজ বেগম,সহকারি মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানসহ মৎস্য চাষীরা আরো অনেকে।সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.