
জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ভি.আই.পি ট্রান্সপোর্ট এজেন্সী ভেড়ামারা শাখার শুভ উদ্বোধন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ই আগষ্ট) সকালে ভেড়ামারা থানার সামনে কাচারিপাড়া এলাকায় অবস্থিত ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস পয়েন্টে এ উদ্বোধনী ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভি.আই.পি ট্রান্সপোর্ট এজেন্সী ভেড়ামারা শাখার এজেন্ট সাংবাদিক শাহ্ জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভি.আই.পি ট্রান্সপোর্ট এজেন্সীর চেয়ারম্যান আয়নুল হক।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, ডাক বাংলো সুপার মার্কেটের সভাপতি সাজেদুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম, ভি.আই.পি ট্রান্সপোর্ট এজেন্সী পাবনা শাখার এজেন্ট গোলাম হাসনাইন, রুবেল অটোর স্বত্বাধিকারী গোলাম মোস্তফা রুবেল।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান