
এম আর ওয়াসিম,ভৈরব প্রতিনিধি: বাজিতপুর থেকে নিখোঁজের ৫ দিন পর ভৈরবে মেঘনা নদী থেকে রাকিবের (২৭) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ- থানা পুলিশ ।নিহত রাকিব বাজিতপুর কৈলাগ গ্রামের মৃত সফি মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সকালে মরদেহটি ভৈরবের মেঘনা নদীর লুন্দিয়াতে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয় । খবর পেয়ে ভৈরব নৌ- থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাকিবের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ।
নিহতের স্বজনরা জানায়,গত ১০ আগষ্ট বিকালে বাড়ি থেকে ৫ শ টাকা নিয়ে শাকিব একই উপজেলার কুকরাই গ্রামের তার বন্ধু শাওনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয় – স্বজনসহ বিভিন্ন জায়গায় খোজাঁখোজি করে না পেয়ে তার ভাই রিয়াজ মিয়া বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ।
এ বিষয়ে ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান জানান, লুন্দিয়া এলাকা থেকে রাকিবের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে । তবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে দূবৃত্তর্রা। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি