হোম » সারাদেশ » রৌমারীতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

রৌমারীতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ইউনুছআলী কুড়িগ্রাম  প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার বিচার ও আসামীদের  গ্রেফতারের দাবীতে ঢাকা টু মহাসড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪জুলাই রৌমারী সদর ইউনিয়নের  ভুন্দুরচর গ্রামে পরিকল্পিত ভাবে একই পরিবারের তিনজনকে দিবালকে কুপিয়ে  হত্যা করা। এই ঘটনার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে রাস্তা অবরোদ্ধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই শনিবার দুপুরে রৌমারী উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। রৌমারী টু ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপি বিক্ষোভ ও মানববন্ধন পালন করে স্বজন ও এলাকাবাসীরা । এসময় বক্তব্য রাখেন, ওয়াজেদ আলী, ইকতার হোসেন, আনোয়ার হোসেন, নিহত বুলু মিয়ার স্ত্রী আসকেতারা বেওয়া, কন্যা শাপলা বেগম, ফুলবাবুর স্ত্রী ফুলোরানী বেওয়া এবং নুরুল আমিনের স্ত্রী আনজু আরা বেওয়া প্রমুখ।
উল্লেখ্য,গত ১৯ জুলাই ভন্দুর চরের রাজু আহমেদের গরু প্রতিবেশি শাহজামালের বীজতলার ধানের চারা খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে শাহজামালের লোকজন গরু বেঁধে রাখতে বলে। এরই জেরে রাত সাড়ে ১০টার দিকে প্রায় ২০/২৫ জনের একটি দল শাহজামালের বাড়িতে হামলা চালিয়ে মহিলাদেরকে মারধর করে ও বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় ২০ জুলাই আহত নুরজাহান বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ করেন। কিন্তু সেই অভিযোগ আমলে না নিয়ে বাদীপক্ষকে মীমাংসা করে নিতে বলে পুলিশ। থানায় অভিযোগ দেবার জের ধরে গত ২৪ জুলাই আবারও রাজু আহমেদের গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ শাহজামালদের উপর। দিনেদুপুরে ধারালো অস্ত্র দিয়ে একই পরিবারের তিন সদস্যকে হত্যা করে। নিহতরা হলেন, শাহজামালের দুই ভাই ফুলবাবু, বুলু মিয়া এবং ভাতিজা নুরুল আমিন। উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। এই ঘটনায় গত ২৬ জুলাই নিহতের স্বজন ও এলাকাবাসী রৌমারী থানা ঘেরাও কর্মসূচি পালন করে।
পরে শাহজামাল বাদী হয়ে ২৪ জুলাই ৩৪ জনের নামীয় এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামী করে এই ঘটনায় রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, এ পর্যন্ত উস্কানি দাতা সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের উদ্ধর্তন কৃতর্ৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রযুক্তির মাধ্যমে গ্রেফতারের চেষ্টা চলছে, তাছাড়া ও র‍্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতা নেওয়া হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!