
আমতলী (বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর মহিষকাটা বাজারে এমবিবিএস পাস না করেও সব বিষয়ের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, দেখেন নিয়মিত রোগীও। চেম্বার করেন উপজেলার বিভিন্ন যায়গায়।
প্রেসক্রিপশনে নিজের নামের প্রথমে রয়েছে ডাক্তার লেখা। সাংবাদিকের সাথে কথা বলার পরে নিজের ডাক্তার লেখা ও অভিজ্ঞ লেখার কথা ভুল স্বীকার করেন কথিত ডাক্তার নিজেই।
বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা কলেজ রোড সংলগ্ন মায়ের দোয়া ফার্মেসিতে চেম্বার করেন প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ও মঙ্গলবার সকাল ৮ টা থেকে ১০ পর্যন্ত নিয়মিত রোগী দেখেন কথিত ডাক্তার মোঃ রেজাউল করিম ওরফে বাদল মিয়া(ডিএমইউএস)ডিপ্লোমা ইনমেডিসিন এন্ড সার্জারী(ন্যাচারাল)সিপি ঢাকা। এছাড়াও গুলিশাখালী’র হরিদ্রাবাড়িয়াতে নিয়মিত রোগী দেখেন। তার প্রেসক্রিপশনে লেখা রয়েছে মেডিসিন, চর্ম-যৌন, নাক, কান, গলা,ব্যাত-ব্যাথা, মা ও শিশু রোগের অভিজ্ঞ ডাক্তার।
গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের সচেতনতার অভাবকে পুঁজি করে ও চিকিৎসা সংকট থাকায় তারা বছরের পর বছর রোগী দেখে যাচ্ছেন। রোগমুক্তি তো দুরের কথা এসকল চিকিৎসকের ঔষধ খেয়ে সাধারণ মানুষ নানান জটিলতায় ভুগছেন রোগীরা। মাঝে মধ্যে শোনা যায় ভুল চিকিৎসার জন্য মানুষের মৃত্যুও হয়।
প্রায় গত দুই বছর ধরে কথিত অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার চেম্বার খুলে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছে উপজেলার মহিষকাটা কলেজ রোড মা মেডিকেল নামের একটি ফার্মেসিতে।
মোটরসাইকেল চালক নাঈম বলেন, আমি তার কাছে গেলে তিনি বলেন নাকে পলিপাস আছে এবং তিনি অপারেশন করেন। তার ওষুধ খাওয়ার পরে আমি দীর্ঘদিন পর্যন্ত মাথা ব্যথায় ভুগতেছি। বরং সুস্থতার নামে এখন আমি অসুস্থতায় বেশি থকি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় কুমার হালদার বলেন, এমবিবিএস ডাক্তার ছাড়া কারো ডাক্তার লেখার কোন সুযোগ নাই। যদি একরকম হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান মুঠোফোনে বলেন, এমবিবিএস ব্যতীত কারণ প্রেসক্রিপশন ডাক্তার লেখার সুযোগ নাই । বিধি বহিভ’র্ত লেখার কাজ করে বা আইন ভঙ্গ করে এসব কাজ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বরগুনা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেনঃ একমাত্র এমবিবিএস ও বিডিএস ব্যতীত কারণ নামের আগে ডাক্তার লেখার সুযোগ নাই। যদি কেউ কাজ করে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ইতিমধ্য এদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনেছি এখনো চলমান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা