
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন কমিটির ব্যানারে বাঁকাইল-নোয়াপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে ঢাক-ঢোল-ব্যান্ডের বাজনা, শ্রী কৃষ্ণের বিভিন্ন রূপ সেজে শোভাযাত্রাটি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় হরি মন্দিরে গিয়ে শেষ হয়।
এসময় আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা. সুমন রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল পোদ্দার ও সাধারণ সম্পাদক সুকেন বিশ্বাস প্রমুখ।
এছাড়াও কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের আয়োজনে দুইদিন ব্যাপী ধর্মীয় আলোচনা, পূ্জা অর্চনা, গীতাপাঠ, লীলামৃত পাঠ ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান