হোম » সারাদেশ » বগুড়া ধুনটে নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের প্রার্থী ঘোষণা

বগুড়া ধুনটে নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের প্রার্থী ঘোষণা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখা। গত শুক্রবার (১৫ আগস্ট) ধুনট উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত রোকন (সদস্য) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

‎সম্মেলনে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুল করিম। প্রার্থী তালিকা ঘোষণা করেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ।

‎প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন, ধুনট পৌরসভা: প্রভাষক মাওলানা আব্দুল করিম (সেক্রেটারি, ধুনট উপজেলা জামায়াত) ‎চিকাশী ইউনিয়ন: মাওলানা রবিউল ইসলাম (আমির, ইউনিয়ন জামায়াত) ‎নিমগাছি ইউনিয়ন: আতাউর রহমান (সাধারণ সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া জেলা) ‎কালেরপাড়া ইউনিয়ন: মাওলানা আব্দুল্লাহেল বাকী (বায়তুলমাল সম্পাদক, জেলা জামায়াত) ‎ধুনট সদর ইউনিয়ন: মাওলানা গোলাম ফারুক (সেক্রেটারি, ওলামা বিভাগ, ইউনিয়ন শাখা) ‎চৌকিবাড়ী ইউনিয়ন: রফিকুল ইসলাম দুলাল তালুকদার (নায়েবে আমীর, উপজেলা জামায়াত) ‎মথুরাপুর ইউনিয়ন: মাওলানা নজরুল ইসলাম জিহাদী (আমির, ইউনিয়ন জামায়াত) ‎গোপালনগর ইউনিয়ন: আমানুল্লাহ খাঁন (সদস্য, উপজেলা কর্ম পরিষদ) ‎ভান্ডারবাড়ী ইউনিয়ন: অধ্যাপক তরিকুল ইসলাম (বায়তুলমাল সম্পাদক, উপজেলা জামায়াত) ‎সম্মেলনে ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!