
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর ধুনট বাজার জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক,ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম খান’সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, তাঁতী দল ও সমবায়দল এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা