
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তার অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরজামাল খসরু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া হাসিব, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উদ্দৌলা ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেইসঙ্গে তার আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
আলোচনা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি