
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দরগাহ রাস্তার মাথায় কাকারা ন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুন নাজাত একাডেমি ও নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর আড়াই টায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ. ক. ম সাদেক হোসেন। প্রধান অতিথি ছিলেন কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জয়নুল আবেদীন।
খাদেমপাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা শাহাব উদ্দিন, মাইজ কাকারা বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর ছিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসা পরিচালক মোহাম্মদ জয়নুল আবেদীন।
এ সময় মাদ্রাসা পরিচলনা কমিটির সদস্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—মাওলানা গিয়াস উদ্দিন, সরওয়ার কামাল, সাজ্জাদ হোসেন, রিয়াজ উদ্দিন, নুরুল ইসলাম, লোকমান হাকিম, মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান