
এ সি বর্মন অলক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হওয়া ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৫টা ৩০ মিনিটের দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রাখাল পীরের মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো ট-২২-৫১৫১ নম্বরের ট্রাকটি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে এসে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা পার হয়ে পার্বতীপুরে প্রবেশ করে। রাখাল পীরের মাজারের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় চালক ও সহকারী কোনো ধরনের আঘাত পাননি। ট্রাকের ধান বোঝাই মালামালও অধিকাংশ অক্ষত রয়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান