
রবিউল হাসান লায়ন, জামালপুর
সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।
বুধবার দুপুরে জেলার মেলান্দহ উপজেলার টনকি জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক সাজ্জাদ আনসারী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. খন্দকার আবুল হাশেম, প্রধান শিক্ষক গোলাম মতিউর রহমান, বাংলালিংক মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার শাহরিয়ার কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতি বছর ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর এমন উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত পরিবেশবাদীরা। বৃক্ষরোপণ অভিযানে অংশ নেওয়া পরিবেশ কর্মীরা মনে করেন, রোপিত গাছগুলো বড় হলে তা পরিবেশে নির্মল বাতাস ও অক্সিজেন সরবরাহে ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে সহায়ক হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে স্কুল প্রাঙ্গণে কয়েকশতাধিক শিক্ষার্থী, শতাধিক অভিভাবক, অর্ধশতাধিক শিক্ষক কর্মচারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।