
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে উপকরণ হিসেবে দশটি উন্নতমানের সিলিং ফ্যান ও ছয়টি হোয়াইট বোর্ড বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইয়াসিন মোল্যা, শওকত সর্দার সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের কার্যক্রম আমাদের পক্ষে থেকে অব্যাহত থাকবে।’

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল