হোম » সারাদেশ » ভৈরবে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা 

ভৈরবে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা 

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষাথর্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় অফিস চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরামর্শক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও পরামর্শক কমিটির সদস্য সোহেলুর রহমান সোহেল, পরামর্শক কমিটির সদস্য হুমায়ুন কবির, মাহিন সিদ্দিকী ও প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন সারা ভৈরবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ২য় স্থান অর্জন করেছে। এছাড়া এ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে । আগামী ২০২৬ সালের পরীক্ষায় যেন শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল পেতে পারে সেজন্য শিক্ষার্থীদের কে পড়া- লেখায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান । পরে ফারুক কফি হাউজের সৌজন্যে জিপিএ -৫ প্রাপ্ত ৯ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয় ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!