প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
জীবননগরে নানা আয়োজনে জাতীয় ও আন্তজার্তিক যুব দিবস পালন:

মো:তারিকুর রহমান,চুয়াডাঙ্গা : নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
দিবসটি পালন উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় যুব র্যালি বের করা হয়।র্যালি টি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা অডিটোরিয়াম রুমের নিকট এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা,প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের ঋণের চেক প্রদান, সনদপত্র প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা তারিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, জীবননগর থানার ওসি(তদন্ত) আতিয়ার রহমান সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা একটি দেশের প্রধান চালিকাশক্তি। তরুণেরা পারে ইতিহাস সৃষ্টি করতে। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সেবামূলক কাজে যুবকদের সম্পৃক্তকরন সহ নানা কার্যক্রম অব্যাহত রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.