
রবিউল হাসান লায়ন: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব র্যালি, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে উদ্বোধনী, আলোচনা সভা, প্রশিক্ষণ সদনপত্র ও ঋনের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টার সময় ফৌজদারী মোড় থেকে একটি যুব র্যালী শুরু হয়ে জেলা প্রশাসক চত্বরে গিয়ে র্যালীটি সমাপ্ত হয়। র্যালী শেষে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভায়, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, ফরিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুরের সুযোগ্য জেলা প্রশাসক, হাসিনা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এডভোকেট শাহ্ মো ওয়ারেছ আলী মামুন, ডেপুটি সিভিল সার্জন জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে, যুব উন্নয়নে প্রশিক্ষনীয় শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সদনপত্র ও ঋনের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান