
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থসহ মোহাম্মদ সেলিম রেজা ২৫ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।আটক ব্যক্তি তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।
সোমবার (১১ জুলাই) রাত দশটায় ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়ন মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী। আটক সেলিম রেজা মহেশপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে, বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সরোয়ারে আলম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪২ হাজার টাকা নগদ অর্থ, ও তার সাথে থাকা দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন একজন মাদক কারবারি কিভাবে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হতে পারে তা আমাদের বোধগম্য নয়।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়