হোম » সারাদেশ » মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার অনুষ্ঠিত 

মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ”শাহজাদপুরে বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০.৩০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আসন্ন একনেক সভায় অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে এই সেমিনার অনুষ্ঠিত। এতে মহাসড়কের দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র  বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ। সেমিনারে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা চন্দন মন্ডল ও গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা আসন্ন একনেকে বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন ও স্থায়ী ক্যাম্পাস পূর্ণ নির্মাণের বাস্তবায়নের দাবি জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!