
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাসী ও নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ আগষ্ট) রাতে উপজেলার তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে। নুরুল ইসলাম পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিম পাড়া এলাকার মৃত মতিউর রহমান ডিলারের পুত্র বলে জানাগেছে। এ ব্যাপারে তারাকান্দির তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, সন্ত্রাসী ও নাশকতার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক