
রংপুর ব্যুরো
সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে জটিলতা নিরসনের দাবীতে রংপুর বিভাগীয় কমিশনার বরাবরে স্মারক লিপি দিয়েছে, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।গতকাল (১১ আগষ্ট) সোমবার সকাল ১১ টার দিকে রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আলহাজ¦ এমদাদুল হোসেনের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার মোঃশহিদুল ইসলাম এনডিসি এর কার্যালয়ে এই স্মরক লিপি প্রদান করেন।
স্মারক লিপি প্রদান শেষে রংপুর চেম্বারের প্রেসিডেন্ট সাংবাদিকদের বওলেছেন, ১৭ আগষ্ট পর্যন্ত ট্রেড লাইসেন্স গ্রহনের ক্ষেত্রে উৎসকর,হোল্ডিং ট্যাক্্র নেয়া বন্ধ রাখতে হবে। যদি তা না করা হয় তবে ট্রেড লাইসেন্স গ্রহন বন্ধ থাকবে। ১৭ তারিখের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে বলে তিনি হুশিয়ারী দিয়েছেন
স্মারক লিপি গ্রহন কালে এক মত বিনিময় সভায় বিভাগীয় কমিশনার ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ^াস দেন আগামী ১৭ আগষ্টে মন্ত্রানালয়ের সভায় বিষয়টি তুলে ধরা হবে,এ নিয়ে আলোচনা করা হবে। তিনি ব্যবসায়ীদের ধর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের কথা চিন্তা করেই সব সিদ্ধান্ত নেয়া হয়। তবে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা গুলো আন্তরিকতার সাথে বিবেচনা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আজাদ , ভাইস প্রেসিডেন্ট এনামুল হক,জুলফিকার আলী খান,আজিজ খানডাইরেক্টর কামাল হোসেন,ওবায়দুর রহমান রতন,তৌহিদ হোসেন,আনিছুর আলম,আলহাজ¦ মোঃআব্দুল হালিম,মোঃহারুন অর রশিদ,সফিকুল ইসলাম পিটু,রাসিদুস সুলতান বাবলু,সফিকুল ইসলাম মনা,গোলাম আহম্মেদ।এ ছাড়াও উপস্থিত ছিলেন মেট্রো পলিটান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আলম নাজু, রুবায়েদ হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন,সাধারন সম্পাদক জয়নাল আবেদিন, উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোর্শেদা পিয়ারী শিলা সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
স্মারক লিপিতে ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে উৎস কর,হোল্ডিং ট্যাক্্র প্রত্যাহর সহ সকল প্রকার জটিলতা নিরসনের দাবী জানানো হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার